০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলেও আল্লাহ মাফ করতে পারেন’: জামায়াত প্রার্থী ড. ফয়জুল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৬০৬

নির্বাচনী প্রচারণায় ভিন্নধর্মী ও বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে একটি নির্বাচনী উঠান বৈঠকে তাঁর দেওয়া বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে ড. ফয়জুল হককে ভোটারদের বিচিত্র কৌশলে ভোট চাওয়ার পরামর্শ দিতে দেখা যায়। তিনি বলেন, “আপনারা দৈনিক বিড়ি খান না ৫/১০টা? বিড়ি ধরিয়ে একটা সুখটান দিয়ে দোকানদারকে বলবেন—কী খবর দেহি, দেশের অবস্থা দেখছো? দাঁড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না।”
তিনি আরও যোগ করেন, “এমনও হইতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, তবে ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তবে আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে তারে ভালোও করে দিতে পারেন।”
উঠান বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশ্যে এই জামায়াত নেতা বলেন, “আজকে থেকে একটা মাথাও আর ফ্রি আঁচড়াবেন না। ভাবির মাথায় চিরুনি রেখেই দাঁড়িপাল্লার গল্প শুরু করবেন। বলবেন—এতদিন তোমার উকুন বেছে দিয়েছি, এখন তুমি আমার কথা শোনো। অন্তত একবারের জন্য কায়েদা সাহেব হুজুরের নাতি ড. ফয়জুলকে ভোট দিবা।” এ সময় তিনি প্রত্যেক নারীকে অন্তত ২০ জন আত্মীয়কে ফোন করে ভোট চাওয়ার আহ্বান জানান।:
পুরুষদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন যে, এখন থেকে ৫ টাকার চা খেয়ে ১৫ টাকার গল্প করতে হবে এবং সব জায়গায় দাঁড়িপাল্লার জয়জয়কার চলছে—এমন আবহ তৈরি করতে হবে।
ড. ফয়জুলের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভ হওয়া এই বক্তব্যের ভিডিওটি বৃহস্পতিবার রাত থেকে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। ধর্মের সাথে ধূমপান এবং ভোট চাওয়ার এই মেলবন্ধন নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির ব্যতিক্রমী বিক্ষোভ

বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলেও আল্লাহ মাফ করতে পারেন’: জামায়াত প্রার্থী ড. ফয়জুল

আপডেট: ০৪:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬