১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিজিবির পোশাক-ওয়াকিটকিসহ আটক চিহ্নিত দুর্বৃত্ত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫১৩

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও দেশীয় ধারালো অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামে এক চিহ্নিত দুর্বৃত্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার একটি তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে। পরে তার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার উজ্জ্বলের বাড়ি বেনাপোল এলাকায়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এসব সরঞ্জাম সংগ্রহ করা হয়েছিল কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, উজ্জ্বলের বিরুদ্ধে এর আগে বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

চৌগাছা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিজিবির পোশাক-ওয়াকিটকিসহ আটক চিহ্নিত দুর্বৃত্ত

আপডেট: ১১:১৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬