০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হলেন শার্শার কৃতি সন্তান রোকনুজ্জামান রোকন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫১৫

বেনাপোল প্রতিনিধি | মোহাম্মদ আলমগীর হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন যশোরের শার্শা উপজেলার কৃতি সন্তান রোকনুজ্জামান রোকন।

কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত নতুন কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবর প্রকাশের পর শার্শা উপজেলা ও বেনাপোলসহ যশোরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, নেতৃত্বের দক্ষতা এবং দলের প্রতি আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।

রোকনুজ্জামান রোকনের এ সাফল্যে শার্শা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মতে, তিনি একজন দক্ষ, পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল সংগঠক। তাঁর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় রোকনুজ্জামান রোকন বলেন,
“দল আমার ওপর যে আস্থা রেখেছে, সেই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দলের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য।”

এদিকে তাঁর এই পদপ্রাপ্তিতে শার্শা উপজেলাজুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট প্রকাশিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সর্বাধিক পঠিত

চৌগাছা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হলেন শার্শার কৃতি সন্তান রোকনুজ্জামান রোকন

আপডেট: ০৯:৩৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬