১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫০৪

মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া সঙ্গে নিয়ে বেনাপোল পৌরসভার সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

গণসংযোগকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নাগরিক সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন। পাশাপাশি পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা আরও গতিশীল করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার পথচলার মূল শক্তি। আমি মানুষের পাশে থেকে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করতে চাই। বেনাপোল পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পৌরবাসীর সহযোগিতা ও ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন।”

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য হুমকি। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবেশ তৈরি করতে চান তিনি।

গণসংযোগকালে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী।

এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে তিনি আগামী দিনেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রাখবেন।

সর্বাধিক পঠিত

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: দেবঘাটের বনে সারি সারি গণকবর

মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাদিপুরে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ১১:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬