১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

কক্সবাজারে বিরোধ মীমাংসার কথা বলে হোটেলে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫১১

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের বিএনপি নেতা সিকান্দার আলীর বিরুদ্ধে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে ওই নারীকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, একটি বিরোধের মীমাংসা করে দেওয়ার কথা বলে সিকান্দার আলী ওই নারীকে ‘ঢাকা হোটেল’ নামে একটি আবাসিক হোটেলে যেতে বলেন। নির্ধারিত সময়ে ওই নারী সেখানে গেলে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি পরে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। একই সঙ্গে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

তবে সিকান্দার আলী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল খায়ের বলেন, ওই নারীর স্বামী তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন। তদন্ত শেষ হলে সমাজের সংশ্লিষ্টদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, তারা ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিযোগটি দেখেছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এবং এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হলে সিকান্দার আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে থানায় কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: দেবঘাটের বনে সারি সারি গণকবর

কক্সবাজারে বিরোধ মীমাংসার কথা বলে হোটেলে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট: ১০:১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬