১২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

নড়াইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫০৭

নড়াইলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৩০ আগস্ট) বিকেলে নড়াইলের কালিয়া রোডের ভবানীপুর এলাকায় র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ও র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল পত্তনদার জামাল হোসেন পত্তনদারের ছেলে।

র‌্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত ২০২৩ সালের ৬ আগস্ট জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, আদালতের রায়ের পর থেকে জামাল পত্তনদার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে নড়াইলের কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সর্বাধিক পঠিত

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: দেবঘাটের বনে সারি সারি গণকবর

নড়াইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার গ্রেপ্তার

আপডেট: ১১:০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬