১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

বেনাপোল বন্দরে ফর্কলিফটের ভারী যন্ত্রাংশ বুকে পড়ে শ্রমিক আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫০৬

বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দিয়ে পণ্য লোড করার সময় ভারী একটি যন্ত্রাংশ বুকে পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর শেডের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৯২৫) নিয়ন্ত্রিত এলাকায় ফর্কলিফটের সাহায্যে একটি ফিল্ম ট্রাকে পণ্য লোড করা হচ্ছিল। এ সময় ফর্কলিফট থেকে একটি ভারী যন্ত্রাংশ পিছলে আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এদিকে শ্রমিকদের অভিযোগ, বেনাপোল স্থলবন্দরে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করলেও বন্দরের অভ্যন্তরে পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা নেই। ফলে দুর্ঘটনায় আহত শ্রমিকদের নাভারণ অথবা যশোরের হাসপাতালে নিতে হয়। পথে যানজটসহ নানা কারণে চিকিৎসা পেতে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে বলে জানান তারা।

শ্রমিকরা আরও বলেন, অতীতেও দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না যাওয়ায় পথে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই বন্দরে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বেনাপোল স্থলবন্দর এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান তারা।

পাশাপাশি বন্দরের অভ্যন্তরে ভারী যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয়রা।

সর্বাধিক পঠিত

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: দেবঘাটের বনে সারি সারি গণকবর

বেনাপোল বন্দরে ফর্কলিফটের ভারী যন্ত্রাংশ বুকে পড়ে শ্রমিক আহত

আপডেট: ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬