০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালী এক লাখ টাকায় শিশুপুত্র বিক্রির অভিযোগ,বাবার বিরুদ্ধে, অবশেষে শিশুটি উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫১২

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে নতুন আইফোন কেনার অভিযোগ উঠেছে বাবা মো. মারুফ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বিক্রি করা শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে মারুফ মুন্সিকে আটক করে দশমিনা থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। একই রাতে শিশুটিকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় দেওয়া হয়।

পুলিশ জানায়, মারুফ ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন—এমন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার সকাল ৮টার দিকে মারুফ তার মা ও শিশুটির দাদি মাহমুদা বেগমকে ছেলে মুসাকে জামাকাপড় পরিয়ে দিতে বলেন। এরপর বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময়েও বাবা-ছেলে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।

পরে মারুফের মামা বাহাদুর মিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছেলে মুসাকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় বিক্রি করেছেন। অভিযোগ রয়েছে, শিশুটিকে বিক্রির টাকা নিয়ে দ্রুত ঢাকায় চলে যান মারুফ এবং সেখানে পুরোনো মোবাইল ফোন বদলে নতুন একটি আইফোন কেনেন।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মারুফ শিশুটিকে বিক্রির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমরান হোসেনকে থানায় ডেকে পাঠানো হয় এবং শিশুটিকে ফেরত দেওয়ার জন্য বলা হয়।

পরে ইমরান জানান, শিশুটিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে তার শ্বশুর মাহাবুব গাজীর বাড়িতে রাখা হয়েছে। রাত ১০টার দিকে মাহাবুব গাজী শিশুটিকে নিয়ে দশমিনা থানায় হাজির হন। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, মারুফ ঢাকা থেকে বাড়িতে এসেছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু

পটুয়াখালী এক লাখ টাকায় শিশুপুত্র বিক্রির অভিযোগ,বাবার বিরুদ্ধে, অবশেষে শিশুটি উদ্ধার

আপডেট: ১১:১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬