০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬

যশোরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকালে বিএনপির নেতাকর্মীরা শহরের কারবালা কবরস্থানে যান। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন তারা। এ সময় প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যশোর নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, বর্তমান সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হওয়ার কথা রয়েছে। র‌্যালিতে জেলা, নগর, উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

দলীয় নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যশোর জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আগামী দিনগুলোতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু

যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু

আপডেট: ০১:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬