১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ছাত্রলীগ নেতা রিফাত ও ‘বোমারু আজাদ’ গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিফাতুজ্জামান রিফাত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আজাদ ওরফে ‘বোমারু আজাদ’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার রিফাতুজ্জামান রিফাত যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর এলাকার ইন্তাজ আলীর ছেলে। অপর আসামি আজাদ ওরফে ‘বোমারু আজাদ’ চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের আয়ুব আলী মোড়লের ছেলে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসাইন রাজু জানান, সোমবার সকালে ডিবি পুলিশ পৃথক অভিযান চালায়। অভিযানে বলাডাঙ্গা কাজীপুর এলাকা থেকে রিফাতুজ্জামান রিফাতকে এবং চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে আজাদ ওরফে ‘বোমারু আজাদ’কে আটক করা হয়।

পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুজনই সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দেহভাজন আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলছেন মেসি,

যশোরে ছাত্রলীগ নেতা রিফাত ও ‘বোমারু আজাদ’ গ্রেপ্তার

আপডেট: ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬