০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫১০

যশোর শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক সিরাজুল ইসলাম রিপন শার্শা উপজেলার বাগআঁচড়া নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকেন।

রোববার রাত ৮টার পর কোতোয়ালি থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি জানান, পুলিশের কাছে তথ্য আসে—এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঝুমঝুমপুর এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেই সঙ্গে মাদকের উৎস ও গন্তব্য শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক

আপডেট: ১১:২৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬