০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

এনসিপি’র যুব উইংয়ের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৭১

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র যুব উইং ‘যুবশক্তি’র কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যশোরের ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন।
সোমবার সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের স্বাক্ষরিত উপ-কমিটিতে তার নাম অনুমোদন করা হয়।
রাজনৈতিক ও শিক্ষাগত পটভূমি
বায়েজিদ হুসাইন যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের জলকর গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি আমিনিয়া মাদ্রাসা, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।
সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে বায়েজিদ রাজধানীতে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষত, নতুন বাজার–বাড্ডা–রামপুরা এলাকায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি নেতৃত্ব দেন। তবে আন্দোলনের সময় তাকে একাধিকবার ডিবি পুলিশের হেনস্তার শিকার হতে হয়েছিল বলেও তিনি জানিয়েছেন। পরে যশোরে এনসিপি ও যুবশক্তি সংগঠনকে সুসংগঠিত করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখেন।
নতুন এই দায়িত্ব পেয়ে ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তিনি যশোরবাসীর প্রতিনিধি হয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক উন্নয়নে কাজ করতে চান। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সর্বাধিক পঠিত

পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন

এনসিপি’র যুব উইংয়ের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন,

আপডেট: ০২:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫