যশোর: বিশ্বজুড়ে অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন উপলক্ষে বৃহস্পতিবার যশোরে এক র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন “আমরা নারী” এবং এর সহযোগী সংগঠন “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” এই অনুষ্ঠানের আয়োজন করে, যার সার্বিক তত্ত্বাবধানে ছিল ইয়াভ ফাউন্ডেশন।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। এতে যশোর সদরের প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে, জেলা স্কুল অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। তারা নারী স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সদর হাসপাতালের ক্যান্সার সার্জন ডা. বনি আমিন, ইয়াভ ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. তৌহিদুর রহমান শাকিল ও মোঃ নাসিম উদ্দিন খান। অনুষ্ঠানের সমন্বয় করেন ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়।
“আমরা নারী”-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, মিডিয়ার সহযোগিতায় স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম একটি সামাজিক আন্দোলনে রূপ নেবে এবং নারীর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
আলোচনা পর্ব শেষে, ইয়াভ কালচারাল ক্লাব-এর উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ইয়াভ স্কোয়াড ও ইয়াভ কালচারাল ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে যশোরে র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে যশোরে র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ৫৫৯
সর্বাধিক পঠিত



























