০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যশোরে ১১ বছরের শিশুকে কুপিয়ে জখমের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫০৮

যশোর শহরের ধর্মতলা এলাকার খোলাডাঙ্গায় ১১ বছর বয়সী এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি ভঙ্গ এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা শিবু কর্মকার।

অভিযোগপত্রে শিবু কর্মকার জানান, তিনি পেশায় একজন পত্রিকার হকার। তার ছেলে আদিত্য কর্মকার তীর্থ (১১) ধর্মতলা ইন্টারন্যাশনাল নিডস স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মুক্ত কর্মকার, মানিক কর্মকার ও অমিত কর্মকারের সঙ্গে তাদের পূর্ব বিরোধ রয়েছে। তার দাবি, ছেলে মাঝে-মধ্যে তাদের বাড়ির পাশে খেলতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ ও মারধর করতেন।

অভিযোগ অনুযায়ী, গত ১০ জুলাই দুপুর দেড়টার দিকে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আদিত্যর মাথা ও কানে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথা ও কানে প্রায় ১০টি সেলাই দিতে হয় এবং তিনি প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিবু কর্মকার আরও দাবি করেন, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সালিশে অভিযুক্তরা ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছিলেন। তবে পরে তারা সেই প্রতিশ্রুতি অস্বীকার করেন। ক্ষতিপূরণের বিষয়টি চাইতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

সাতক্ষীরা-৪ আসনের এমপির ভাইরাল ব্যক্তিগত ভিডিও ‘আসল

যশোরে ১১ বছরের শিশুকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট: ১০:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬