০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০১

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ইন্তাজ মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ইন্তাজ মোল্লা যশোর সদর উপজেলার ঘোপ দক্ষিণপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঘোপ গ্রামের দক্ষিণপাড়ায় ইন্তাজ আলীর দোকানের সামনে অভিযান চালায় চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন পালিয়ে গেলেও ইন্তাজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের তৎকালীন এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে তৎকালীন কোতোয়ালি থানার এসআই জাফর হোসেন ইন্তাজ ও পলাতক লিটনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত ইন্তাজ মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অপরদিকে, লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

আপডেট: ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬