০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা, আধুনিক চাষাবাদে কৃষকদের গুরুত্বারোপ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৩

কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে যশোরের শার্শায় ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং পানি ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

মেলার শুরুতে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অতিথিরা ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলার স্টলগুলোতে আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো চাষাবাদ পদ্ধতি ও পানি ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষকদের এসব প্রযুক্তির ব্যবহার, টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং উৎপাদন বাড়ানোর বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাতে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার বাড়ানো জরুরি। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর উপাধ্যক্ষ ফারুক হাসান, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা, আধুনিক চাষাবাদে কৃষকদের গুরুত্বারোপ

আপডেট: ০২:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬