০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন স্থান থেকে ভারতীয় শাড়ি, কম্বল, বিছানার চাদর, ফুচকা, কিসমিস ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় ৫৩টি শাড়ি, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ১৯৮টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে বিজিবির বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

জাল দলিলে সরকারি জমি নামজারির প্রলোভন, বৃদ্ধের কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৪:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬