০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৯

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিসকান সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিসকান ওই গ্রামের লোকমান সরদারের ছেলে।

আহত সারফিনা বেগম অভিযোগ করেন, প্রতিপক্ষের আসলাম ও তার লোকজন মিসকানসহ তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করেন। এ সময় সারফিনার মাথায় গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসকরা মাথায় ২৫টি সেলাই দিয়েছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, হামলার পর মিসকানসহ আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মিসকানের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

আপডেট: ০৫:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬