০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের বিজিবি টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১২৪টি শাড়ি, ১২টি টু-পিস, ৫৫টি বিভিন্ন ধরনের পোশাক, ৪ কেজি কিশমিশ, সাড়ে ৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুচকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ত্ব, ১২৫টি চকলেট এবং ৪৮০টি প্রসাধনসামগ্রী।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানি পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্র শনাক্ত ও আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের বিরুদ্ধে দুর্নীতি-জালিয়াতির অভিযোগ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ০৭:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬