প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের এই আদেশের ফলে বিদিশা সিদ্দিকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
তবে মামলাটি সম্পর্কে বিস্তারিত তথ্য ও হাইকোর্টের জামিন আদেশের পূর্ণাঙ্গ বিষয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।




















