০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

যৌনকর্মীদের উত্যক্ত ও গালিগালাজের অভিযোগ; স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন আচরণ না করার সতর্কতা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

যশোরের বাবুবাজার যৌনপল্লীতে যৌনকর্মীদের উত্যক্ত ও গালিগালাজের অভিযোগে দুই কিশোরকে ধরে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে তাদের কান ধরে উঠবস করিয়ে ভবিষ্যতে এমন আচরণ না করার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

শনিবার রাত ৮টার দিকে যৌনপল্লীর দুই নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, দুই নারী যৌনকর্মীসহ কয়েকজনকে উদ্দেশ্য করে ওই দুই কিশোর অশালীন অঙ্গভঙ্গি ও গালিগালাজ করছিল। একপর্যায়ে তারা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাদের ধরে ফেলেন। এ সময় উত্তেজিত কয়েকজন তাদের মারধর করেন। পরে কান ধরে উঠবস করিয়ে সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী যৌনকর্মীদের অভিযোগ, ওই দুই কিশোরের সঙ্গে আরও একজন প্রায়ই রাতে যৌনপল্লী এলাকায় এসে অশালীন অঙ্গভঙ্গি, আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ করে তাদের হয়রানি করে। শনিবার রাতেও তারা ভ্যানে করে এসে একই ধরনের আচরণ করেছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়রা বলেন, কোনো নারী কিংবা যৌনকর্মীকে উদ্দেশ্য করে অশালীন আচরণ, গালিগালাজ বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকা প্রয়োজন।

সর্বাধিক পঠিত

এলজিইডির রিভার প্রকল্পের পিডির বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

যৌনকর্মীদের উত্যক্ত ও গালিগালাজের অভিযোগ; স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন আচরণ না করার সতর্কতা

আপডেট: ০৮:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬