০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫০৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে উচ্ছে (করলা) গাছ লাগানো ও পরিচর্যাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আপন বড় ভাইকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গয়ড়া গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম (৩৮) গয়ড়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক। অভিযুক্ত ছোট ভাই আবু সাঈদ (১৮) একই গ্রামের বাসিন্দা এবং পেশায় টাইলস মিস্ত্রি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে উচ্ছে গাছ লাগানো ও পরিচর্যাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবু সাঈদ উত্তেজিত হয়ে ঘর থেকে রামদা এনে বড় ভাই সাইফুল ইসলামকে লক্ষ্য করে কোপ দেন বলে অভিযোগ ওঠে।

এতে সাইফুল ইসলামের ঘাড়ের বাম পাশে ও বাম হাতে গুরুতর কাটা জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর বর্তমান অবস্থা আশঙ্কামুক্ত।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

আপডেট: ০৮:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬