০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫০৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী পরিচালক করিমুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ৬১ বিজিবির অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্তের মেইন পিলারের মাঝামাঝি এ ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় আগে স্থাপন করা বাঁশের খুঁটি সরানোর কাজ করছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্যরা ও স্থানীয় ভারতীয় নাগরিকরা।

পরে সেখানে নতুন করে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করা হয়। বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসার পর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে খুঁটি স্থাপনে বাধা দেন।

বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্য ও স্থানীয়রা সেখান থেকে পিছু হটতে বাধ্য হন বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বাধিক পঠিত

৬ হাজার কোটি টাকার গ্রিড প্রকল্পে বড় অনিয়মের অভিযোগ, ৫৪৮ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের শঙ্কা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

আপডেট: ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬