০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫১১

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার। সোমবার মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট ৪৯টি এজেন্সির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল ও গৃহীত হওয়ায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩-এর ধারা ১৩ অনুযায়ী তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী লাইসেন্স হারানো প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেডসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান।

মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠন করে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে মোট ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অভিবাসনপ্রত্যাশী কর্মীদের প্রতারণা থেকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ আরও জোরদার হবে।

সর্বাধিক পঠিত

সাতক্ষীরা-৪ আসনের এমপির ভাইরাল ব্যক্তিগত ভিডিও ‘আসল

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আপডেট: ১০:০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬