১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

থাইল্যান্ডে বিশেষ চাহিদাসম্পন্ন ১১ বছরের শিশুর চালানো পিকআপ ভ্যানের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু, আহত ১৮

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৬১৪

আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে মুকদাহান প্রদেশের মুয়াং জেলার না সি নুয়ান গ্রামের একটি সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, দুর্ঘটনার সময় ৩৪ জন বৌদ্ধ ভিক্ষুর একটি দল ধর্মীয় পদযাত্রার অংশ হিসেবে ডন তান জেলার দিকে হেঁটে যাচ্ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বেলা প্রায় পৌনে ১২টার দিকে দ্রুতগতিতে আসা একটি ইসুজু পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের দলের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন ভিক্ষুর মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে মুকদাহান হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। অভিযোগ রয়েছে, সে বাবার অগোচরে গাড়ির চাবি নিয়ে একাই ডন তান জেলা থেকে মুয়াং জেলার দিকে গাড়ি চালিয়ে আসছিল। পথিমধ্যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ভিক্ষুদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ, উদ্ধারকর্মী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং কীভাবে সে গাড়ির নিয়ন্ত্রণে এসেছিল, পরিবারের তত্ত্বাবধানে কোনো গাফিলতি ছিল কি না এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

থাইল্যান্ডে বিশেষ চাহিদাসম্পন্ন ১১ বছরের শিশুর চালানো পিকআপ ভ্যানের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু, আহত ১৮

আপডেট: ০৪:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬