০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনা, গুরুতর আহত ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭

যশোর শহরের বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—যশোর সদর উপজেলার চাঁদপাড়া হামিদপুর এলাকার শুকুর আলীর ছেলে শাকিব (২২) এবং মালঞ্চি এলাকার সাকিবের ছেলে শাকিল (২৮)।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয় এক পথচারী গুরুতর আহত শাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপর আহত শাকিল দুর্ঘটনাস্থলে নিজের মোটরসাইকেল রেখে সেখান থেকে চলে যান।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই আল-আমিন হোসেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল হেফাজতে নেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

যশোরে বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনা, গুরুতর আহত ২

যশোরে বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনা, গুরুতর আহত ২

আপডেট: ০৩:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬