শার্শা উপজেলায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মী সমাবেশ ও উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমানের নির্দেশে আমি স্পষ্ট করে বলতে চাই, দুর্গাপূজা চলাকালে আমাদের দলের নেতাকর্মীরা প্রতিটি পূজা মণ্ডপে সতর্ক দৃষ্টি রাখবেন। যেন কোনো বিশৃঙ্খলা ছাড়াই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে এবং সবাই নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কিছু অশুভ শক্তি এবং দুষ্কৃতকারী দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। তারা হিন্দু সম্প্রদায়ের পবিত্র পূজা অনুষ্ঠানে হামলা চালিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। কিন্তু আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনায়েম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তাইজুল, এবং ১ নং ওয়ার্ড সভাপতি ছুহেল-সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এবারের উঠান বৈঠকে নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
শার্শায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন মফিকুল হাসান তৃপ্তি নিজস্ব প্রতিবেদক:
শার্শায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন মফিকুল হাসান তৃপ্তি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- ৫৭১
সর্বাধিক পঠিত



























