– যশোরের চৌগাছা সড়কে স্থানীয় একটি বাসের সঙ্গে সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) শিক্ষার্থীদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে মশিউরনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর কেউ আহত না হলেও ২০-২৫ জন শিক্ষার্থী সামান্য আঘাত পেয়েছেন।
এমএম কলেজ সূত্রে জানা যায়, কলেজ বাসটি প্রতিদিনের মতো সকাল ৬টা ৫০ মিনিটে যশোর থেকে চৌগাছার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল ৭টা ৪০ মিনিটে সেখানে পৌঁছায়। এরপর শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের দিকে ফেরার পথে সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের ঠোঁট, হাত ও পা কেটে গেছে এবং কয়েকজন বমি করছেন।
দুর্ঘটনার পাশাপাশি শিক্ষার্থীরা স্থানীয় বাসগুলোর দুর্ব্যবহার এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বাস মালিক সমিতির নির্ধারিত ভাড়ার চার্টে যাতায়াত ভাড়া ৩০ টাকা হলেও সুপারভাইজাররা শিক্ষার্থীদের কাছ থেকে পূর্ণ ভাড়া নিচ্ছেন এবং হাফ ভাড়া মানছেন না।
চৌগাছা পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু ‘রাতদিন নিউজ’কে জানান, শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেছেন। তিনি আরও বলেন, তিনি একটি অনলাইন গ্রুপ তৈরি করেছেন, যেখানে শিক্ষার্থীরা তাদের অভিযোগ জানাতে পারেন। সেই অভিযোগের ভিত্তিতে তিনি সমাধানের চেষ্টা করেন।
শিক্ষার্থীরা দ্রুত এই দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং পরিবহন খাতের অনিয়ম দূর করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে কলেজ বাসের সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০-২৫ শিক্ষার্থী
যশোরে কলেজ বাসের সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০-২৫ শিক্ষার্থী
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- ৫৭০
সর্বাধিক পঠিত



























