০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
যশোরে স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানাহেঁচড়া: আটক দুইজনের জামিন মঞ্জুর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৬

যশোরে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানাহেঁচড়ার ঘটনায় আটক দুই ব্যক্তি, বিকাশ অধিকারী ও পলাশ কুন্ডুর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
জানা গেছে, ফরিদপুরের কানাইপুর এলাকার বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে তার স্ত্রী সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। তাদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে। কিন্তু সম্প্রতি সীমা ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ভারতে গিয়ে তাকে বিয়ে করেন।
মঙ্গলবার দুপুরে যশোরের একটি হোটেল থেকে পুলিশ সীমা এবং তার দ্বিতীয় স্বামী পলাশকে কোতোয়ালি থানায় নিয়ে আসে। এ সময় প্রথম স্বামী বিকাশ অধিকারীও সেখানে উপস্থিত হন। থানায় থাকা অবস্থায় দুই স্বামীর মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের দু’জনকেই ১৫১ ধারায় আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরদিন, বুধবার, পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন এবং দুজনকেই জামিন দেন।

সর্বাধিক পঠিত

বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

যশোরে স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানাহেঁচড়া: আটক দুইজনের জামিন মঞ্জুর

যশোরে স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানাহেঁচড়া: আটক দুইজনের জামিন মঞ্জুর

আপডেট: ১০:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫