০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শার্শায় বিএনপির প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির প্রচারে যশোরের শার্শা উপজেলা বিএনপি মিছিল ও লিফলেট বিতরণ করেছে। বুধবার বিকেলে উপজেলার নিজামপুর, গোড়পাড়া, সাড়াতলা, পাকশিয়া, কাশিপুর, লক্ষনপুর, শিকারপুর, বাহাদুরপুর ও বোয়ালিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধুর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে তিনি বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সংবিধান সংস্কার কমিশন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা তৃণমূলে পৌঁছে দিতেই এ কর্মসূচি।”

তিনি আরও অভিযোগ করেন, স্বৈরাচারী শাসনের কারণে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষায় বিএনপির প্রস্তাবিত কর্মসূচি বাস্তবায়ন জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছাত্তার, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, আরংগজেব, ওলামাদলের সভাপতি আব্দুল হান্নান, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, জেলা ছাত্রদলের সদস্য ওহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

শার্শায় বিএনপির প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

শার্শায় বিএনপির প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

আপডেট: ১১:০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫