০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শার্শায় সাবেক এমপি তৃপ্তির ঈদ শুভেচ্ছা বিনিময়

যশোরের শার্শায় ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

শনিবার (৭ জুন) দুপুরে উপজেলার সোনাতনকাঠি গ্রামে নিজ বাড়িতে ঈদ উৎসবে যোগ দেন তিনি। এ সময় শার্শা সদর, বেনাপোল, বাগআঁচড়া, নিজামপুর, লক্ষণপুর, ডিহি, বাহাদুরপুরসহ উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে তাঁর বাড়িতে আসেন।

নেতাকর্মীদের নিজ হাতে বরণ করে নিয়ে কুশল বিনিময় করেন মফিকুল হাসান তৃপ্তি। অনেককে বুকে জড়িয়ে ধরে তিনি ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ও কুদ্দুস আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. আব্দুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

শার্শায় সাবেক এমপি তৃপ্তির ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট: ১১:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫