০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৮

ভুল চিকিৎসা ও ডাক্তারের চরম অবহেলার অভিযোগে যশোর জেনারেল হাসপাতালে মিজানুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে মৃত রোগীর স্বজনরা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) ভাঙচুর চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত মিজানুর রহমান সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। চিকিৎসক উদাসীন, ইসিজি মেশিন নষ্ট
নিহতের ছেলে ফেরদৌস অভিযোগ করেন, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তার বাবাকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক একবার মাত্র রোগীকে দেখেন। এরপর রোগীর অবস্থার অবনতি হলেও তিনি আর ফিরেও তাকাননি।
তিনি আরও দাবি করেন, হাসপাতালের গুরুত্বপূর্ণ ইসিজি মেশিনটি নষ্ট ছিল, যার ফলে রোগীর অবস্থার অবনতি হলেও প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হয়নি। চিকিৎসকের এমন উদাসীন আচরণ এবং সময়মতো পরীক্ষার সুযোগ না পাওয়ায় তার বাবার মৃত্যু হয়েছে।
রোগীর মৃত্যুর পর স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন এবং ভুল চিকিৎসা ও চরম অবহেলার অভিযোগ এনে হাসপাতালের সিসিইউতে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা হাসপাতালের একটি ইসিজি মেশিন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি: রোগী শুরু থেকেই সংকটাপন্ন ছিলেন
অভিযোগ প্রসঙ্গে অনারারি মেডিকেল অফিসার ডা. সজল অধিকারী দাবি করেছেন, রোগীর শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল চিকিৎসা করা হয়নি। তিনি আরও জানান, বরং রোগীর মৃত্যুর পরই স্বজনরা উত্তেজিত হয়ে ভাঙচুর করেছেন।
সেবার মান নিয়ে প্রশ্ন
উল্লেখ্য, সম্প্রতি এক দম্পতির শিশু সন্তানের গলায় কাটা বাঁধার চিকিৎসা নিয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জোবায়ের আহম্মেদসহ কর্মরতদের বিরুদ্ধে স্বজন লাঞ্ছিতের অভিযোগ উঠেছিল। এর এক দিনের ব্যবধানে রোগী মৃত্যুর অভিযোগ এবং ভাঙচুরের ঘটনায় যশোর জেনারেল হাসপাতালের সেবার মান এবং কর্তব্যরত চিকিৎসকদের ভূমিকা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠেছে

সর্বাধিক পঠিত

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির ব্যতিক্রমী বিক্ষোভ

যশোর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ

আপডেট: ০২:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫