যশোর নগর মহিলা দলের (৭, ৮ ও ৯ নম্বর) ওয়ার্ড কমিটির আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের নারী সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, নারী উন্নয়নের সূচনা করেছিলেন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার সুযোগ পেয়ে নারী সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।
অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আগামীতে বিএনপি আবারও দেশ পরিচালনার সুযোগ পেলে নারীদের উন্নয়নে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা তুলে ধরেছেন, সেখানে নারীদের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দিনে নারীদের জন্য ‘ফ্যামেলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের অর্থ দিয়ে নারীরা তাঁদের সাংসারিক ব্যয় নির্বাহ করতে পারবেন।
তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই নারী-ভাবনা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম এবং নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সাবিহা সুলতানা।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।
০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম:
যশোরে নগর মহিলা দলের মতবিনিময় সভা: নারী উন্নয়নে জিয়ার সূচনা, তারেক রহমানের ৩১ দফায় গুরুত্ব – অধ্যাপক নার্গিস বেগম
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- ৫৬২
সর্বাধিক পঠিত



























