শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামে সামরিক বাহিনীর একদল বিপথগামী কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর এ হত্যাকাণ্ডের সন্দেহভাজন মেজর (অব.) মোজাফফর হোসেনকে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক করা হয়।
তবে তাকে কোথা থেকে এবং কীভাবে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।




















