০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫৪৯

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার নাভারণ রেল বাজার এলাকার মৃত এরফান গাজীর ছেলে আব্দুস সালাম (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) নাভারণ রেল বাজার এলাকার নজুর বাড়ির সামনে পায়ে চলা কাঁচা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুস সালামকে আটক করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক উপদেষ্টাদের

শার্শায় ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট: ১১:১৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬