০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সৌদিতে খেজুর কারখানার মেশিনে কাটা পড়ে কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫১০

সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাদিম হোসেন (২৭) কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। উন্নত জীবনের আশায় মাত্র ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় নাদিম কারখানার একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করার জন্য এর ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরে আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, ঘটনার পর সৌদি পুলিশ কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পলাতক মেজর (অব.) মোজাফফর হোসেন আটক

সৌদিতে খেজুর কারখানার মেশিনে কাটা পড়ে কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

আপডেট: ০৩:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬