যশোরের এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও সাবেক জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টু (৬০) আর নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর শহরের খড়কি এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান মিন্টু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। অসুস্থতার মধ্যেই নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
ছাত্রজীবনে তিনি যশোর জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৭ জুলাই) নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




















