১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হরমুজ প্রণালির কাছে মার্কিন বিমান হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫০৭

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, হামলায় একটি বিমানবন্দর, একটি রেলস্টেশন এবং দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমোজগান প্রদেশে সেতুতে হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার পাশাপাশি অন্যান্য এলাকায় হতাহত ও আহতের খবর পাওয়া গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই নতুন এই হামলা চালানো হয়েছে। টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। একই সময়ে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য পরিচিত বুশেহর শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ অঞ্চলের মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর উপসাগরীয় কয়েকটি দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে

হরমুজ প্রণালি ঘিরেও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে এই গুরুত্বপূর্ণ নৌপথে তাদের কঠোর অবস্থান বহাল থাকবে। অপরদিকে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং ইরানের ওপর নতুন করে কঠোর অবরোধ আরোপ করেছে

বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে, যার প্রভাব আন্তর্জাতিক তেলের বাজার ও বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে

সর্বাধিক পঠিত

ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৯ হাজার সংবেদনশীল তথ্য ফাঁস,

হরমুজ প্রণালির কাছে মার্কিন বিমান হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

আপডেট: ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬