০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বেনাপোলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ সভা: ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিতের প্রত্যয়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৬৯

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেলে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আগামী নির্বাচনে বেনাপোল পৌরসভার নয়টি ভোট কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর বিপুল ভোটে জয় নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “সব অভিমান ও বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যের কোনো বিকল্প নেই।”
সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি বলেন, “ধানের শীষ প্রতীক যিনি আনবেন, আমরা সবাই মিলে তাকে বিপুল ভোটে বিজয়ী করে জনাব তারেক রহমানকে উপহার দেবো।”
সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটনসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম সহিদ, সদস্য সচিব মোঃ ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সর্বাধিক পঠিত

শার্শায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

বেনাপোলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ সভা: ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিতের প্রত্যয়

আপডেট: ০৬:১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫