১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বেনাপোলে কেন্দ্রীয় যুবদল এর সভাপতি মুন্নার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৬৩৯

যশোরের বেনাপোলে বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্নার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্যও দোয়া করা হয়।

রবিবার (২২ জুন) বিকাল ৫টায় হাইরাস্তা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান।

অনুষ্ঠানটি আয়োজন করে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল-মামুন বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে রাখা হয়েছে। আজ তিনি মুক্ত, আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। একইসাথে আহত যুবদল সভাপতি মুন্নার দ্রুত সুস্থতা এবং শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জিয়াউর রহমান জিয়া, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জনি ও আশরাফুল আলম মির্জা, যুবদল নেতা হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য মোঃ মফিজুর রহমান (পিন্টু)।

সর্বাধিক পঠিত

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

বেনাপোলে কেন্দ্রীয় যুবদল এর সভাপতি মুন্নার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: ০৯:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫