নিজস্ব প্রতিবেদকঃ
শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক।
সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমান টুনু এবং সঞ্চালনা করেন যুবনেতা মোঃ সাজেদুর রহমান সাজু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বেনাপোল পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইয়ারব হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, মোঃ ইয়াছিন মোড়ল লাফু, সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু, আসাদুজ্জামান আসাদ, মোঃ মাহাফুজুর রহমান সোহাগ, মোঃ জিয়াউর রহমান জিয়া।
পুটখালী ইউনিয়নের যুবনেতা মোঃ জিয়া বিশ্বাস ও মোঃ লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সহিদ, সদস্য মোঃ রায়হান খান ও মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইসতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি ও তুহিন হোসেন, সদস্য মহাসিন আলী, শাওন হোসেন, ছাত্রনেতা আলি হোসেন ও রিপন হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় শার্শা উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।























