০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৫০৮

মিডিয়া ডেস্ক:

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাঁদের নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।

মূল বেতনের পাশাপাশি কর্মীরা ওভারটাইম করার সুযোগ পাবেন। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান তাঁদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে।

আগ্রহী প্রার্থীরা বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration

বাছাইপ্রক্রিয়ার প্রথম ধাপে সফটওয়্যারের মাধ্যমে লটারিতে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে তাঁদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করবে।

বোয়েসেল জানিয়েছে, আবেদন থেকে শুরু করে নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে সরকারি প্রতিষ্ঠানটি।

সর্বাধিক পঠিত

শার্শায় পুলিশের অভিযানে ওয়ান শুটার পিস্তল উদ্ধার,

কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

আপডেট: ০৩:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬