০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫১১

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকস, চকলেটসহ বিভিন্ন সামগ্রী।

শনিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ২০৫টি শাড়ি, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুচকা, সাড়ে ৬ কেজি কিশমিশ, ৬২০টি চকলেট এবং ৭৯৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৪৭ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

শার্শায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক বিতরণ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট: ১০:১৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬