১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, স্থানীয়দের হাতে আটক ট্রাকচালক পুলিশের কাছে সোপর্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫১২

বেনাপোলে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় শিশু আহত, চালক আটক

শার্শা (যশোর) প্রতিনিধি: আলমগীর হোসেন

যশোরের বেনাপোলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় পাঁচ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশু ইনামুল হাসান বিন নূর প্রি-ক্যাডেট অ্যান্ড মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী। সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক বাবুল মিদ্দাকে আটক করেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানার সামনে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আটক চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশু শিক্ষার্থীর এমন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যস্ত সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের আরও সতর্ক হওয়া এবং শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সর্বাধিক পঠিত

মাগুরায় মাছের উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, স্থানীয়দের হাতে আটক ট্রাকচালক পুলিশের কাছে সোপর্দ

আপডেট: ০৮:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬