১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পেট্রাপোলে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫০৪

চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা

শার্শা (যশোর) প্রতিনিধি: আলমগীর হোসেন

বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে দুই বাহিনীর আঞ্চলিক পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে, সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও উভয় পক্ষের প্রতিনিধিরা গঠনমূলক মতবিনিময় করেন।

বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্ত সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।

সর্বাধিক পঠিত

মাগুরায় মাছের উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

পেট্রাপোলে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক,

আপডেট: ০৮:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬