১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বেনাপোল বন্দরে আনসার সদস্যের সতর্কতায় উদ্ধার ৪ বোতল ভারতীয় মদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫০৯

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ডের প্রাচীরসংলগ্ন এলাকা থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে বন্দরের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

আনসার সূত্রে জানা গেছে, রাতে কার্গো ইয়ার্ডে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. হেলাল উদ্দিন প্রাচীরের পাশে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ক্যাম্পের সিনিয়র এপিসি মো. হাফিজুল ইসলাম, এপিসি মো. রাকিব হাসান ও এপিসি তাপস বিশ্বাসকে জানান।

পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, মদগুলো বন্দর এলাকা থেকে বাইরে পাচারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

উদ্ধার করা মদ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

মাগুরায় মাছের উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে আনসার সদস্যের সতর্কতায় উদ্ধার ৪ বোতল ভারতীয় মদ

আপডেট: ০৭:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬