১২:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বাঘারপাড়ায় জুয়েলার্সের দোকানে চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্ত সন্দেহভাজন গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫১২

যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে দিদিমনি জুয়েলার্সের দোকানে চুরির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. আবু রয়েন (৫৭)। তিনি বাঘারপাড়া উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ছলিম মোল্যা ও মৃত সুরত বানুর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দিদিমনি জুয়েলার্সে চুরির ঘটনায় ১ নভেম্বর বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আবু রয়েনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে মারধরের শিকার হয়ে মারা গেলেন বাঘারপাড়ার হাবিবুর

বাঘারপাড়ায় জুয়েলার্সের দোকানে চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্ত সন্দেহভাজন গ্রেফতার

আপডেট: ১০:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬