১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বেনাপোল ক্রীড়া একাডেমির কমিটি গঠন, সভাপতি ইমদাদ ও সম্পাদক বাসেত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫০২

যশোরের বেনাপোলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের লক্ষ্যে ‘বেনাপোল ক্রীড়া একাডেমি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদকে সভাপতি এবং আব্দুল বাসেতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১৫ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ক্রীড়া একাডেমির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির মাধ্যমে বেনাপোলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা, স্থানীয় খেলোয়াড়দের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সভাপতি ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বেনাপোল ক্রীড়া একাডেমিকে একটি সুসংগঠিত ও কার্যকর ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ক্রীড়াপ্রেমী, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, স্থানীয় সংগঠক ও তরুণ খেলোয়াড়দের নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে। সবার সহযোগিতায় বেনাপোল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে স্থানীয়, জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের সুযোগ সৃষ্টি করতে চাই।

নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি একাডেমির উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সর্বাধিক পঠিত

মাগুরায় মাছের উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোল ক্রীড়া একাডেমির কমিটি গঠন, সভাপতি ইমদাদ ও সম্পাদক বাসেত

আপডেট: ১০:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬