০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঝিকরগাছায় বালিয়া-গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষার মান উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫০৩

ঝিকরগাছা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বালিয়া-গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা কমিটির সংবর্ধনা, মা সমাবেশ এবং শিক্ষার মান উন্নয়নবিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, দপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ, কৃষিবিষয়ক সম্পাদক মমিনুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মীর আফরোজ মনা, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মো. গনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. নওয়াজীস ইসলাম রিয়েল।

এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ছাত্রদল নেতা মো. মিকাইল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু হোসেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মায়েদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশব্যাপী শুরু ‘নতুন কুঁড়ি সিজন-২’,

ঝিকরগাছায় বালিয়া-গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষার মান উন্নয়ন সভা অনুষ্ঠিত

আপডেট: ০৫:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬