বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় যশোর শহরের রায়পাড়ায় নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আনসারুল হক রানা, নগর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী আনিসুর রহমান মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক ইবাদত খান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
এ ছাড়া উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, নগর ছাত্রদলের সদস্যসচিব মাসুদ কায়সার ইস্তি, যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন রাব্বি, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আল মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল পরাগ এবং ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম নোমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রয়াত তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।




















